Baare baare peyechhi

বারে বারে পেয়েছি
Work
Language

বারে বারে পেয়েছি যে তারে
              চেনায় চেনায় অচেনারে ॥
যারে দেখা গেল তারি মাঝে      না-দেখারই কোন্‌ বাঁশি বাজে,
যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে ॥
অপরূপ সে যে রূপে রূপে        কী খেলা খেলিছে চুপে চুপে।
কানে কানে কথা উঠে পূরে      কোন্‌ সুদূরের সুরে সুরে
চোখে-চোখে-চাওয়া নিয়ে চলে কোন্‌ অজানারই পথপারে ॥

bāre bāre peẏechhi ye tāre
              chenāẏ chenāẏ achenāre ||
yāre dekhā gel tāri mājhe      nā-dekhāra̮i kon‌ bām̐śhi bāje,
ye āchhe buker kāchhe kāchhe chalechhi tāhāri abhisāre ||
aprūp se ye rūpe rūpe        kī khelā khelichhe chupe chupe|
kāne kāne kathā uṭhe pūre      kon‌ sudūrer sure sure
chokhe-chokhe-chāoẏā niẏe chale kon‌ ajānāra̮i pathpāre ||