বাণী মোর নাহি,
স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি॥
আমি অমাবিভাবরী আলোছায়া,
মেলিয়া অগণ্য তারা
নিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি॥
তুমি যবে বাজাও বাঁশি সুর আসে ভাসি
নীরবতার গভীরে বিহ্বূল বায়ে
নিদ্রাসমুদ্র পারায়ে।
তোমার সুরের প্রতিধ্বনি তোমারে দিই ফিরায়ে,
কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরে
বিপুল অন্ধকার বাহি॥
bāṇī mor nāhi,
stabdh hṛdaẏ bichhāẏe chāhite śhudhu jāni||
āmi amābibhābrī ālochhāẏā,
meliẏā agaṇy tārā
niṣhphal āśhāẏ niḥśheṣh path chāhi||
tumi yabe bājāo bām̐śhi sur āse bhāsi
nīrabtār gabhīre bihbūl bāẏe
nidrāsamudr pārāẏe|
tomār surer pratidhbani tomāre dii phirāẏe,
ke jāne se ki paśhe tab sbapner tīre
bipul andhakār bāhi||