Baamshi aami baajaai

বাঁশি আমি বাজাই
Work
Language

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে।
     গান গাওয়া কি হয় নি সারা তোমার বাহির-দ্বারে॥
          ওই-যে দ্বারের যবনিকা    নানা বর্ণে চিত্রে লিখা
              নানা সুরের অর্ঘ্য হোথায় দিলেম বারে বারে॥
আজ যেন কোন্‌ শেষের বাণী শুনি জলে স্থলে--
     'পথের বাঁধন ঘুচিয়ে ফেলো' এই কথা সে বলে।
          মিলন-ছোঁওয়া বিচ্ছেদেরই    অন্তবিহীন ফেরাফেরি
              কাটিয়ে দিয়ে যাও গো নিয়ে আনাগোনার পারে॥

bām̐śhi āmi bājāi ni ki pather dhāre dhāre|
     gān gāoẏā ki haẏ ni sārā tomār bāhir-dbāre||
          oi-ye dbārer yabnikā    nānā barṇe chitre likhā
              nānā surer arghy hothāẏ dilem bāre bāre||
āj yen kon‌ śheṣher bāṇī śhuni jale sthale--
     'pather bām̐dhan ghuchiẏe phelo' ei kathā se bale|
          milan-chhom̐oẏā bichchhedera̮i    antabihīn pherāpheri
              kāṭiẏe diẏe yāo go niẏe ānāgonār pāre||