তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল
তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোঁটা ঝিল।
তুমি প্রিয়তমার স্নিগ্ব হাতের বন্ধনের রাখী
তুমি কষ্টের নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সবই।
তুমি শীর্ষ অনুভূতির পরে, শুন্যতার বোধ
তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি, গুমরে থাকা ক্রোধ।
তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ
তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ।
তুমি ভ্রান্তি নও, বাস্তবতা, শুন্য ভাতের থালা
তুমি লোভ, ঘৃণায়, ব্যাকরণে বিবেকের বন্ধ তালা।
তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্হির রাজপথ
তুমি আজ ও আগামীর মাঝে বেদনার নীলক্ষত।
তুমি চাওয়া না পাওয়ার ফাকে, অসম সমীকরণ
তুমি অবুঝ রাগী প্রজন্মের, হৃদয়ের রক্তক্ষরণ।
তুমি তারণ্যের চোখের কোণে, বিষন্নতার বাস
তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমত ভুলের ইতিহাস।
তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মুখ
তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শুন্য বুক।
তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ
ভালোলাগায় ভালোবাসার তুমি... আমার বাংলাদেশ ।
তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ
যাকে ভালোলাগায় ভালোবাসার তুমি... আমার বাংলাদেশ ।।
tumi priẏ kabitār chhoṭṭ upmā, tumi chhander antamil
tumi barṣhār pratham bṛṣhṭi, tumi padm pheাm̐ṭā jhil|
tumi priẏatmār snigb hāter bandhaner rākhī
tumi kaṣhṭer nibhṛt kānnāẏ bharā yantraṇār saba̮i|
tumi śhīrṣh anubhūtir pare, śhunyatār beাdha
tumi ālteা sparśhe priẏār chāhni, gumre thākā kreাdha|
tumi bheাra rātrir prārthanā, tumi chenā nadīr ḍheu
tumi sukher sei dinguleা śheṣhe hāriẏe yāoẏā keu|
tumi bhrānti nao, bāstabtā, śhuny bhāter thālā
tumi leাbha, ghṛṇāẏ, byākarṇe bibeker bandh tālā|
tumi saṁghāt ār pratighāter ashir rājpath
tumi āj o āgāmīr mājhe bednār nīlakṣhat|
tumi chāoẏā nā pāoẏār phāke, asam samīkraṇ
tumi abujh rāgī prajanmer, hṛdaẏer raktakṣharaṇ|
tumi tāraṇyer cheাkher keাṇe, biṣhannatār bās
tumi bur̤eা kheাkāder ichchhemat bhuler itihās|
tumi uddhat michhiler sreাte garbit mukh
tumi bhul nāẏaker hātachhānite māẏer śhuny buk|
tomār mājhei sbapner śhuru, tomār mājhei śheṣh
bhālolāgāẏ bhālobāsār tumi... āmār bāṁlādeśh |
tomār mājhei sbapner śhuru, tomār mājhei śheṣh
yāke bhālolāgāẏ bhālobāsār tumi... āmār bāṁlādeśh ||