বাকি আমি রাখব না কিছুই--
তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভূঁই॥
ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো,
উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই॥
দখিনসাগর পার হয়ে-যে এলে পথিক তুমি।
আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি।
আমার কুলায়-ভরা রয়েছে গান, সব তোমারেই করেছি দান--
দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই॥
bāki āmi rākhab nā kichhui--
tomār chalār pathe pathe chheẏe deb bhūm̐i||
ogo mohan, tomār uttarīẏ gandhe āmār bhare niẏo,
ujār̤ kare deb pāẏe bakul belā jum̐i||
dakhinasāgar pār haẏe-ye ele pathik tumi|
āmār sakal deb atithire āmi banbhūmi|
āmār kulāẏ-bharā raẏechhe gān, sab tomārei karechhi dān--
debār kāṅāl kare āmāẏ charaṇ yakhan chhum̐i||