বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-'পরে
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে॥
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে॥
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে॥
bājil kāhār bīṇā madhur sbare
āmār nibhṛt nab jīban-'pare
prabhātakamalsam phuṭil hṛdaẏ mam
kār duṭi nirupam charaṇ-tare||
jege uṭhe sab śhobhā, sab mādhurī,
palke palke hiẏā pulke pūri|
kothā hate samīraṇ āne nab jāgraṇ,
parāner ābraṇ mochan kare||
lāge buke sukhe dukhe kat ye byathā,
kemne bujhāẏe kab nā jāni kathā|
āmār bāsnā āji tribhubne uṭhe bāji,
kām̐pe nadī banrāji bedanābhre||