বাজেরে বাজে ঢোল আর ঢাক
এলো রে পহেলা বৈশাখ।।
আজ কৃষ্ণচুড়ার ডালে
লেগেছে ডালে ডালে
সেই রঙ হৃদয়ে ছড়াক
বাতাসে ছড়াল সুগন্ধ
এ মনে এনে দিল ছন্দ
সেই ছন্দে ছন্দে সুখে আনন্দে
সব ব্যথা ধুয়ে মুছে যাক ।।
জেগেছে আজ সারা দেশটা
প্রাণেরই মেলাতে সে রেশটা
আজ বলছে মন তো – মনে আনন্দ
এই আশা ভালবাসা থাক
বাজেরে বাজে ঢোল আর ঢাক
এলো রে পহেলা বৈশাখ।।
আজ কৃষ্ণচুড়ার ডালে
লেগেছে ডালে ডালে
সেই রঙ হৃদয়ে ছড়াক
bājere bāje ḍhol ār ḍhāk
elo re pahelā baiśhākh||
āj kṛṣhṇachur̤ār ḍāle
legechhe ḍāle ḍāle
sei raṅ hṛdaẏe chhar̤āk
bātāse chhar̤āl sugandh
e mane ene dil chhand
sei chhande chhande sukhe ānande
sab byathā dhuẏe muchhe yāk ||
jegechhe āj sārā deśhṭā
prāṇera̮i melāte se reśhṭā
āj balchhe man to – mane ānand
ei āśhā bhālbāsā thāk
bājere bāje ḍhol ār ḍhāk
elo re pahelā baiśhākh||
āj kṛṣhṇachur̤ār ḍāle
legechhe ḍāle ḍāle
sei raṅ hṛdaẏe chhar̤āk