বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।
পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে॥
লুঠ-করা ধন ক'রে জড়ো কে হতে চাস সবার বড়ো--
এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।
নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥
নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন?
লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন।
ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে--
ধুলার 'পরে স্বর্গ তোমায় গড়তে হবে--
বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥
bādhā dile bādhbe lar̤āi, marte habe|
path jur̤e kī karbi bar̤āi, sarte habe||
luṭh-karā dhan ka're jar̤o ke hate chās sabār bar̤o--
ek nimeṣhe pather dhulāẏ par̤te habe|
nār̤ā dite giẏe tomāẏ nar̤te habe||
nīche base āchhis ke re, kām̐dis ken?
lajjā-ḍore āpnāke re bām̐dhis ken|
dhanī ye tui duḥkhadhne sei kathāṭi rākhis mane--
dhulār 'pare sbarg tomāẏ gar̤te habe--
binā astr, binā sahāẏ, lar̤te habe||