অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান—
বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।।
হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল
আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল ।।
আমি অর্জুনেরে— আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তনদান ।
এই কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ণ গান ।
আজ অভাগিনী— আজ অনাথিনী
ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি,
পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া !
কাঁদিতেও কেহ দেয় না বিধি ।।
হায় রে বিধাতা, জানেনা তাহারা সে দিন গিয়াছে চলি
যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার কত-না করিত সন্তান আমার—
কত-না শোণিত দিত রে ঢালি ।।
aẏi biṣhādinī bīṇā, āẏ sakhī, gā lo sei-sab purāno gān—
bahudinkār lukāno sbapne bhariẏā de-nā lo ām̐dhār prāṇ ||
hā re hatbidhi, mane par̤e tor sei ekdin chhil
āmi āryalakṣhmī ei himālaẏe ei binodinī bīṇā kare laẏe
ye gān geẏechhi se gān śhuniẏā jagat chamki uṭhiẏāchhil ||
āmi arjunere— āmi yudhiṣhṭhire kariẏāchhi standān |
ei kole basi bālmīki karechhe puṇy rāmāẏaṇ gān |
āj abhāginī— āj anāthinī
bhaẏe bhaẏe bhaẏe lukāẏe lukāẏe nīrbe nīrbe kām̐di,
pāchhe jannīr rodan śhuniẏā ekṭi santān uṭhe re jāgiẏā !
kām̐diteo keh deẏ nā bidhi ||
hāẏ re bidhātā, jānenā tāhārā se din giẏāchhe chali
ye din muchhite bindu-aśhrudhār kat-nā karit santān āmār—
kat-nā śhoṇit dit re ḍhāli ||