অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা।
বিঁধল হৃদয় নিদয় বাণে
বেদন-ঢালা।
বক্ষে জ্বালায় অগ্নিশিখা,
চক্ষে কাঁপায় মরীচিকা,
মরণ-সুতোয় গাঁথল কে মোর
বরণমালা।
চেনা ভুবন হারিয়ে গেল
স্বপন-ছায়াতে,
ফাগুন-দিনের পলাশরঙের
রঙিন মায়াতে।
যাত্রা আমার নিরুদ্দেশা,
পথ-হারানোর লাগল নেশা,
অচিন দেশে এবার আমার
যাবার পালা॥
aśhānti āj hānal e kī dahanajbālā|
bim̐dhal hṛdaẏ nidaẏ bāṇe
bedan-ḍhālā|
bakṣhe jbālāẏ agniśhikhā,
chakṣhe kām̐pāẏ marīchikā,
maraṇ-sutoẏ gām̐thal ke mor
baraṇmālā|
chenā bhuban hāriẏe gel
sbapan-chhāẏāte,
phāgun-diner palāśharṅer
raṅin māẏāte|
yātrā āmār niruddeśhā,
path-hārānor lāgal neśhā,
achin deśhe ebār āmār
yābār pālā||