অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা।
বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা॥
বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা--
মরণসুতোয় গাঁথল কে মোর বরণমালা॥
চেনা ভুবন হারিয়ে গেল স্বপনছায়াতে
ফাগুনদিনের পলাশরঙের রঙিন মায়াতে।
যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগল নেশা--
অচিন দেশে এবার আমার যাবার পালা॥
অশান্তি আজ হানল
Work
Language
aśhānti āj hānal e kī dahanajbālā|
bim̐dhal hṛdaẏ nidaẏ bāṇe bedanḍhālā||
bakṣhe jbālāẏ agniśhikhā, chakṣhe kām̐pāẏ marīchikā--
maraṇasutoẏ gām̐thal ke mor baraṇmālā||
chenā bhuban hāriẏe gel sbapanachhāẏāte
phāgunadiner palāśharṅer raṅin māẏāte|
yātrā āmār niruddeśhā, path hārānor lāgal neśhā--
achin deśhe ebār āmār yābār pālā||