Premik meyar

প্রেমিক মেয়র
Year
Language

তুমি আসবে বলে হে প্রিয় নারী
এ শহরের চাবি তোমার হাতে তুলে দিতে
নগরীর তোরণে দারিয়ে আছি
আমি এ শহরের প্রেমিক মেয়র

তুমি আসবে বলে এ শহরে ছুটি
তুমি আসবে বলে বিজয় মিছিলে জুটি
নগরীর তোরণে দারিয়ে আছি
আমি এ শহরের প্রেমিক মেয়র

তুমি আসবে বলে সুর তুলেছে দোয়েল
তুমি আসবে বলে নদী পরেছে পায়েল
নগরীর তোরণে দারিয়ে আছি
আমি এ শহরের প্রেমিক মেয়র

tumi āsbe bale he priẏ nārī
e śhahrer chābi tomār hāte tule dite
nagrīr torṇe dāriẏe āchhi
āmi e śhahrer premik meẏar

tumi āsbe bale e śhahre chhuṭi
tumi āsbe bale bijaẏ michhile juṭi
nagrīr torṇe dāriẏe āchhi
āmi e śhahrer premik meẏar

tumi āsbe bale sur tulechhe doẏel
tumi āsbe bale nadī parechhe pāẏel
nagrīr torṇe dāriẏe āchhi
āmi e śhahrer premik meẏar