Aroopbeenaa rooper aaraale

অরূপবীণা রূপের আড়ালে
Work
Language

অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে,
  সে বীণা আজি উঠিল বাজি' হৃদয়মাঝে॥
      ভুবন আমার ভরিল সুরে,
      ভেদ ঘুচে যায় নিকটে দূরে,
সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে॥
হাতে পাওয়ার চোখে চাওয়ার সকল বাঁধন,
  গেল কেটে আজ সফল হল সকল কাঁদন।
      সুরের রসে হারিয়ে যাওয়া
    সেই তো দেখা সেই তো পাওয়া,
বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে॥

arūp bīṇā rūper ār̤āle lukiẏe bāje,
  se bīṇā āji uṭhil bāji' hṛdaẏamājhe||
      bhuban āmār bharil sure,
      bhed ghuche yāẏ nikṭe dūre,
sei rāgiṇī legechhe āmār sakal kāje||
hāte pāoẏār chokhe chāoẏār sakal bām̐dhan,
  gel keṭe āj saphal hal sakal kām̐dan|
      surer rase hāriẏe yāoẏā
    sei to dekhā sei to pāoẏā,
birah milan mile gel āj samān sāje||