Aroop, tomaar baanee

অরূপ, তোমার বাণী
Work
Language

অরূপ, তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্‌ সে আনি ॥
নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা--
আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা
      নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি ॥
যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায় লিখে
বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে
তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে,
শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে--
           বিঘ্ন তাহার পুণ্য করুক তব দক্ষিণপাণি ॥

arūp, tomār bāṇī
aṅge āmār chitte āmār mukti dik‌ se āni ||
nityakāler utsab tab biśhber dīpālikā--
āmi śhudhu tāri māṭir pradīp, jbālāo tāhār śhikhā
      nirbāṇhīn ālokadīpt tomār ichchhākhāni ||
yeman tomār basantabāẏ gītlekhā yāẏ likhe
barṇe barṇe puṣhpe parṇe bane bane dike dike
temni āmār prāṇer kendre niśhbās dāo pure,
śhūny tāhār pūrṇ kariẏā dhany karuk sure--
           bighn tāhār puṇy karuk tab dakṣhiṇpāṇi ||