দেয়াল গুলো হঠাৎ যেন আয়না
মুখটা কোথাও লুকানো তো যায় না ….
আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী
অপরাগতার সাথে আমার নতুন হলো সুঙ্গি।।।
ঘুম উড়ে যায় কর্পূর হয়ে দুচোখ থেকে,
সোজা পথটা হঠাৎ করেই যাচ্ছে বেঁকে
কে যেন কে বলছে আমায় তোমার নেই তো ক্ষমা
অনুশোচনার একটা পাহাড় হচ্ছে বুকে জমা …
আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী
অপরাগতার সাথে আমার নতুন হলো সঙ্গি।।।।
নীল হয়ে যায় নিষ্ঠুর কালো চারিপাশ,,
আমি নষ্ট নীরব কষ্ট ,কষ্টে হাসে
কে যেন কে দিচ্ছে আমায় অভিশাপের জ্বালা
পৃথিবী যেন বলছে আমায়
পালা এবার পালা।।।
আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী
অপরাগতার সাথে আমার নতুন হলো সঙ্গি।।।
deẏāl gulo haṭhāt yen āẏanā
mukhṭā kothāo lukāno to yāẏ nā ….
āmār bhitar any āmi karlo āmāẏ bandī
aparāgtār sāthe āmār natun halo suṅgi|||
ghum ur̤e yāẏ karpūr haẏe duchokh theke,
sojā pathṭā haṭhāt karei yāchchhe bem̐ke
ke yen ke balchhe āmāẏ tomār nei to kṣhamā
anuśhochnār ekṭā pāhār̤ hachchhe buke jamā …
āmār bhitar any āmi karlo āmāẏ bandī
aparāgtār sāthe āmār natun halo saṅgi||||
nīl haẏe yāẏ niṣhṭhur kālo chāripāśh,,
āmi naṣhṭ nīrab kaṣhṭ ,kaṣhṭe hāse
ke yen ke dichchhe āmāẏ abhiśhāper jbālā
pṛthibī yen balchhe āmāẏ
pālā ebār pālā|||
āmār bhitar any āmi karlo āmāẏ bandī
aparāgtār sāthe āmār natun halo saṅgi|||