নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর!
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর--
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর হে গম্ভীর॥
বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে--
নন্দিত তব উৎসবমন্দির হে গম্ভীর॥
দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ--
নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ--
ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর হে গম্ভীর॥
nīl- añjanghan puñjachhāẏāẏ sambṛt ambar he gambhīr!
banalakṣhmīr kampit kāẏ, chañchal antar--
jhaṅkṛt tār jhillir mañjīr he gambhīr||
barṣhaṇgīt hal mukhrit meghamandrit chhande,
kadambaban gabhīr magan ānandaghan gandhe--
nandit tab utsabamandir he gambhīr||
dahanaśhaẏane tapt dharṇī par̤echhil pipāsārtā,
pāṭhāle tāhāre indraloker amṛtabārir bārtā|
māṭir kaṭhin bādhā hal kṣhīṇ, dike dike hal dīrṇ--
nab aṅkur-jaẏapatākāẏ dharātal samākīrṇ--
chhinn haẏechhe bandhan bandīr he gambhīr||