Shatru tumi bandhu tumi

শত্রু তুমি বন্ধু তুমি
Work
Year
Language

শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা
তোমার দেয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা
তুমি আমার সাধনা

যে চোখে তোমার প্রেমের কাজল
সে চোখে আবার কিসের অনল
স্বপ্ন হয়ে পিছু ডাকো
দুঃখ দিয়ে দূরে রাখো
তুমি আমার পূর্ণিমা চাঁদ
রাত্রি দিনের যন্ত্রণা।।

যে হাতে তোমার পরম মালা
সে হাতে আবার মরণ জ্বালা
বন্ধু তোমাকে ভাবতে গেলে
শত্রু হয়ে যে দেখা মেলে
ভালোবেসে শূন্য হলাম
এইতো আমার সান্ত্বনা।।

śhatru tumi bandhu tumi, tumi āmār sādhnā
tomār deẏā āghāt āmāẏ
deẏ ye madhur bednā
tumi āmār sādhnā

ye chokhe tomār premer kājal
se chokhe ābār kiser anal
sbapn haẏe pichhu ḍāko
duḥkh diẏe dūre rākho
tumi āmār pūrṇimā chām̐d
rātri diner yantraṇā||

ye hāte tomār param mālā
se hāte ābār maraṇ jbālā
bandhu tomāke bhābte gele
śhatru haẏe ye dekhā mele
bhālobese śhūny halām
eito āmār sāntbanā||