অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই
যেন বুঝতে পারো আমায়
দুর্বোধ্য হবার নেই যে সময়,
তবুও সব বিমূর্ত হয়ে যায়
বুঝতে তুমি চাও নি এ হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়
বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি
খুঁজতে চাই তোমায় এই কুয়াশায়
আগলে রাখা বর্ণগুলো তোমার
ঘন কুয়াশায় মিলিয়ে যায়
anubhūtiguloke bhāṣhāẏ phelte chāi
yen bujhte pāro āmāẏ
durbodhy habār nei ye samaẏ,
tabuo sab bimūrt haẏe yāẏ
bujhte tumi chāo ni e hṛdaẏ āmār
ekākī asthiratāẏ
haẏatobā bhulgulo āmār chhil
lukono anubhūtir bhāṣhāẏ
barṇ khum̐ji āmi barṇ khum̐ji
khum̐jte chāi tomāẏ ei kuẏāśhāẏ
āgle rākhā barṇagulo tomār
ghan kuẏāśhāẏ miliẏe yāẏ