Antare jaagichh antaryaamee

অন্তরে জাগিছ অন্তরযামী
Work
Language

অন্তরে জাগিছ অন্তরযামী।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥
সংসার সুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী ॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি ॥

antare jāgichh antaryāmī|
tabu sadā dūre bhramitechhi āmi ||
saṁsār sukh karechhi baraṇ,
tabu tumi mam jībanasbāmī ||
nā jāniẏā path bhramitechhi pathe
āpan garbe asīm jagte|
tabu snehanetr jāge dhrubtārā,
tab śhubh āśhis āsichhe nāmi ||