অনিমেষ আঁখি সেই কে দেখেছে
যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে ॥
রবি শশী গ্রহ তারা হয় নাকো দিশাহারা,
সেই আঁখি'পরে তারা আঁখি রেখেছে ॥
তরাসে আঁধারে কেন কাঁদিয়া বেড়াই,
হৃদয়-আকাশ-পানে কেন না তাকাই?
ধ্রুবজ্যোতি সে নয়ন জাগে সেথা অনুক্ষণ,
সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে ॥
অনিমেষ আঁখি সেই
Work
Language
animeṣh ām̐khi sei ke dekhechhe
ye ām̐khi jagatpāne cheẏe raẏechhe ||
rabi śhaśhī grah tārā haẏ nāko diśhāhārā,
sei ām̐khi'pare tārā ām̐khi rekhechhe ||
tarāse ām̐dhāre ken kām̐diẏā ber̤āi,
hṛdaẏ-ākāśh-pāne ken nā tākāi?
dhrubajyoti se naẏan jāge sethā anukṣhaṇ,
saṁsārer meghe bujhi dṛṣhṭi ḍhekechhe ||