অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ॥
দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের চাওয়া ॥
হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
সেই নিয়েই আজ সাজাই আমার থালা--
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
একতারাতে আধখানা গান গাওয়া ॥
অনেক পাওয়ার মাঝে
Work
Language
anek pāoẏār mājhe mājhe kabe kakhan ekaṭukhāni pāoẏā,
seiṭukutei jāgāẏ dakhin hāoẏā ||
diner par din chale yāẏ yen tārā pather srotei bhāsā,
bāhir hatei tāder yāoẏā āsā|
kakhan āse ekṭi sakāl se yen mor gharei bām̐dhe bāsā,
se yen mor chiradiner chāoẏā ||
hāriẏe yāoẏā ālor mājhe kaṇā kaṇā kur̤iẏe pelem yāre
ra̮il gām̐thā mor jībner hāre|
sei-ye āmār jor̤ā-deoẏā chhinn diner khaṇḍ ālor mālā
sei niẏei āj sājāi āmār thālā--
ek palker pulak yat, ek nimeṣher pradīpkhāni jbālā,
ekatārāte ādhkhānā gān gāoẏā ||