অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি।
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে--
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে--
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥
অনেক কথা যাও
Work
Language
anek kathā yāo ye ba'le kono kathā nā bali|
tomār bhāṣhā bojhār āśhā diẏechhi jalāñjali||
ye āchhe mam gabhīr prāṇe bhedibe tāre hāsir bāṇe,
chakite chāh mukher pāne tumi ye kutūhlī|
tomāre tāi er̤āte chāi, phiriẏā yāi chali|
āmār chokhe ye chāoẏākhāni dhooẏā se ām̐khilore--
tomāre āmi dekhite pāi, tumi nā pāo more|
tomār mane kuẏāśhā āchhe, āpni ḍhākā āpan-kāchhe--
nijer agocharei pāchhe āmāre yāo chhali
tomāre tāi er̤āte chāi, phiriẏā yāi chali||