অনেক কথা বলার মাঝে
লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি
তাই এ মুখর ব্যাকুলতা।।
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব’লে
ভাসি আমি নয়ন-জলে
বল্তে গিয়ে সেই বারতা।।
অবকাশ দেবে কবে
কবে সাহস পাব প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি
বল্ব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল জাগে
সেই মুকুলে বুকে জাগাও
ফুটে উঠার ব্যাকুলতা।।
অনেক কথা বলার মাঝে
Work
Language
anek kathā balār mājhe
lukiẏe āchhe ekṭi kathā|
balte nāri sei kathāṭi
tāi e mukhar byākultā||
sei kathāṭi ḍhākār chhale
anek kathā yāi go ba’le
bhāsi āmi naẏan-jale
balte giẏe sei bārtā||
abkāśh debe kabe
kabe sāhas pāb prāṇe
lajjā bhule sei kathāṭi
balba tomāẏ kāne kāne|
maner bane anurāge
kat kathār mukul jāge
sei mukule buke jāgāo
phuṭe uṭhār byākultā||