Anek door sbapn aamaar

অনেক দূর স্বপ্ন আমার
Work
Year
Language

অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।

তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।

হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।

চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।

নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।

anek dūr sbapn āmār,
anek dūr āmār chāoẏā
hāter kāchhe tārār mato,
āmār kare tomāẏ pāoẏā|

tomāẏ pele haẏat ābār,
natun gāner surṭā pāb
anek dūrer ākāśh pathe,
tomāẏ niẏe hāriẏe yāb|

hāriẏe yāoẏār mānei halo,
nijeke ābār khum̐je pāoẏā
nijer jany gān likhechhi,
nijer jany tomāẏ chāoẏā|

chāibe yedin āmāẏ tumi,
bujhbe sedin bhāl kare
hāter kāchher tārāgulo
dekhāẏ ken at dūre |

natun ekṭā gān likhechhi
buker madhye pāglā sure
rāter ākāśh tomār matoi
āmio yāb anek dūre|