অনেক দিয়েছ নাথ,
আমায় অনেক দিয়েছ নাথ,
আমার বাসনা তবু পুরিল না--
দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না ॥
দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে--
তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না ॥
anek diẏechh nāth,
āmāẏ anek diẏechh nāth,
āmār bāsnā tabu puril nā--
dīnadśhā ghuchil nā, aśhrubāri muchhil nā,
gabhīr prāṇer tṛṣhā miṭil nā, miṭil nā ||
diẏechh jīban man, prāṇapriẏ parijan,
sudhāsnigdh samīraṇ, nīlakānt ambar, śhyāmśhobhā dharṇī|
et yadi dile, sakhā, āro dite habe he--
tomāre nā pele āmi phirib nā, phirib nā ||