অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥
বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
দিক পরানে আনি--
ডাকো তোমার নিখিল-উৎসবে ॥
মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
খুলাও রুদ্ধদ্বার
পূর্ণ করো প্রণতিগৌরবে ॥
anek diner śhūnyatā mor bharte habe
maunabīṇār tantr āmār jāgāo sudhārbe ||
basantasmīre tomār phul-phuṭāno bāṇī
dik parāne āni--
ḍāko tomār nikhil-utsabe ||
milanaśhatadle
tomār premer arūp mūrti dekhāo bhubanatle|
sabār sāthe milāo āmāẏ, bhulāo ahaṅkār,
khulāo ruddhadbār
pūrṇ karo praṇatigaurbe ||