অনেক দিনের মনের মানুষ যেন এলে কে
কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে॥
যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে॥
বুঝি মনে তোমার আছে আশা--
আমার ব্যথায় তোমার মিলবে বাসা।
দেখতে এলে সেই-যে বীণা বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে।
anek diner maner mānuṣh yen ele ke
kon bhule-yāoẏā basant theke||
yā-kichhu sab gechh phele khum̐jte ele hṛdaẏe,
path chinechh chenā phuler chihn dekhe||
bujhi mane tomār āchhe āśhā--
āmār byathāẏ tomār milbe bāsā|
dekhte ele sei-ye bīṇā bāje kinā hṛdaẏe,
tārguli tār dhulāẏ dhulāẏ gechhe ki ḍheke|