Anek chhil balaar, yadi sedin

অনেক ছিল বলার, যদি সেদিন
Language

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে গো।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্‌তে গো।।
আজিকে মহাসাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে
ঝরা–পাতা হারায় যথা, সেই আঁধারে ভাস্‌তে গো।।
গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজ্‌কে
কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায়–বেলার সাঁঝ্‌কে।
আস্‌তে যদি হে অতিথি
ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী–চাঁদ হাস্‌তে।।

anek chhil balār, yadi sedin bhālobās‌te go|
path chhil go chalār, yadi du’din āge ās‌te go||
ājike mahāsāgar–srote, chalechhi dūr pārer pathe
jharā–pātā hārāẏ yathā, sei ām̐dhāre bhās‌te go||
gahan rāti ḍāke āmāẏ ele tumi āj‌ke
kām̐diẏe gele hāẏ go āmār bidāẏ–belār sām̐jh‌ke|
ās‌te yadi he atithi
chhil yakhan śhuklā tithi
phuṭat chām̐pā, sedin yadi chaitālī–chām̐d hās‌te||