অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
কখন্ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।
ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি--
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥
যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥
অন্ধকারের মাঝে আমায়
Work
Language
andhakārer mājhe āmāẏ dharechh dui hāte|
kakhan tumi ele, he nāth, mṛdu charaṇpāte?|
bhebechhilem, jībanasbāmī, tomāẏ bujhi hārāi āmi--
āmāẏ tumi hārābe nā bujhechhi āj rāte ||
ye nithīthe āpan hāte nibiẏe dilem ālo
tāri mājhe tumi tomār dhrubtārā jbālo|
tomār pathe chalā yakhan ghuche gel, dekhi takhan
āpni tumi āmār pathe lukiẏe chal sāthe ||