Aman aaraal diye

অমন আড়াল দিয়ে
Work
Language

অমন    আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার   হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না।
         বিশ্বে তোমার লুকোচুরি,    দেশ-বিদেশে কতই ঘুরি,
এবার    বলো, আমার মনের কোণে    দেবে ধরা, ছলবে না॥
        জানি আমার কঠিন হৃদয়    চরণ রাখার যোগ্য সে নয়--
সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায়    তবু কি প্রাণ গলবে না?
        নাহয় আমার নাই সাধনা--    ঝরলে তোমার কৃপার কণা
তখন   নিমেষে কি ফুটবে না ফুল,    চকিতে ফল ফলবে না॥

aman    ār̤āl diẏe lukiẏe gele chalbe nā|
ebār   hṛdaẏ-mājhe lukiẏe boso, keu jānbe nā, keu balbe nā|
         biśhbe tomār lukochuri,    deśh-bideśhe kata̮i ghuri,
ebār    balo, āmār maner koṇe    debe dharā, chhalbe nā||
        jāni āmār kaṭhin hṛdaẏ    charaṇ rākhār yogy se naẏ--
sakhā,    tomār hāoẏā lāgle hiẏāẏ    tabu ki prāṇ galbe nā?
        nāhaẏ āmār nāi sādhnā--    jharle tomār kṛpār kaṇā
takhan   nimeṣhe ki phuṭbe nā phul,    chakite phal phalbe nā||