অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া,
ফিরে না সে কভু "আলয় কোথায়' ব'লে ধুলায় ধুলায় লুটিয়া ॥
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া ॥
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে--
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে।
চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,
তোমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসিবে ছুটিয়া ॥
অমল কমল সহজে
Work
Language
amal kamal sahje jaler kole ānande rahe phuṭiẏā,
phire nā se kabhu "ālaẏ kothāẏ' ba'le dhulāẏ dhulāẏ luṭiẏā ||
temni sahje ānande harṣhit
tomār mājhāre rab nimagnachit,
pūjāśhatdal āpni se bikśhit sab saṁśhaẏ ṭuṭiẏā ||
kothā āchh tumi path nā khum̐jib kabhu, śhudhāb nā kono pathike--
tomāri mājhāre bhramib phirib prabhu, yakhan phirib ye dike|
chalib yakhan tomār ākāśhgehe
tomār amṛtaprabāh lāgibe dehe,
tomār paban sakhār matan snehe bakṣhe āsibe chhuṭiẏā ||