Amal dhabal paale

অমল ধবল পালে
Work
Language

অমল ধবল পালে লেগেছে    মন্দ মধুর হাওয়া--
    দেখি নাই কভু দেখি নাই    এমন তরণী বাওয়া॥
        কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদূরের ধন--
                ভেসে যেতে চায় মন,
        ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া॥
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে--
    মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।
        ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন।
                ভেবে মরে মোর মন--
        কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া॥

amal dhabal pāle legechhe    mand madhur hāoẏā--
    dekhi nāi kabhu dekhi nāi    eman tarṇī bāoẏā||
        kon‌ sāgrer pār hate āne kon‌ sudūrer dhan--
                bhese yete chāẏ man,
        phele yete chāẏ ei kinārāẏ sab chāoẏā sab pāoẏā||
pichhne jharichhe jharo jharo jal, guru guru deẏā ḍāke--
    mukhe ese par̤e aruṇakiraṇ chhinn megher phām̐ke|
        ogo kāṇḍārī, ke go tumi, kār hāsikānnār dhan|
                bhebe mare mor man--
        kon‌ sure āj bām̐dhibe yantr, kī mantr habe gāoẏā||