অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে "হায় হায়' ॥
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥
যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়।
তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ॥
alp la̮iẏā thāki, tāi mor yāhā yāẏ tāhā yāẏ|
kaṇāṭuku yadi hārāẏ tā laẏe prāṇ kare "hāẏ hāẏ' ||
nadītaṭsam kebala̮i bṛthāi prabāh ām̐kr̤i rākhibāre chāi,
eke eke buke āghāt kariẏā ḍheuguli kothā dhāẏ ||
yāhā yāẏ ār yāhā-kichhu thāke sab yadi dii sam̐piẏā tomāke
tabe nāhi kṣhaẏ, saba̮i jege raẏ tab mahā mahimāẏ|
tomāte raẏechhe kat śhaśhī bhānu, hārāẏ nā kabhu ṇu parmāṇu,
āmāra̮i kṣhudr hārādhanguli rabe nā ki tab pāẏ ||