Ajaanaa sur ke

অজানা সুর কে
Work
Language

অজানা সুর কে দিয়ে যায় কানে কানে,
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে॥
    বিস্মৃত জন্মের ছায়ালোকে    হারিয়ে-যাওয়া বীণার শোকে
    ফাগুন-হাওয়ায় কেঁদে ফিরে পথহারা রাগিণী।
        কোন্‌ বসন্তের মিলনরাতে তারার পানে
        ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে॥

ajānā sur ke diẏe yāẏ kāne kāne,
bhābnā āmār yāẏ bhese yāẏ gāne gāne||
    bismṛt janmer chhāẏāloke    hāriẏe-yāoẏā bīṇār śhoke
    phāgun-hāoẏāẏ kem̐de phire pathhārā rāgiṇī|
        kon‌ basanter milanrāte tārār pāne
        bhābnā āmār yāẏ bhese yāẏ gāne gāne||