ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ
নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে,
আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।।
এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা
সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে,
নীড় একা পড়ে থাক্ থাক্ না।
ও সকাল আলো আলো, এ শিশির ঝলমল।।
নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে,
আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।।
যায় যদি যায় যাক এই মন হারিয়েই যাক না
নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছড়িয়ে যাক না।
এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি
নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে,
আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।।
o ākāśh sonā sonā, e māṭi sabuj sabuj
natun raṅer chhom̐ẏāẏ hṛdaẏ reṅechhe,
ālor joẏāre khuśhir bām̐dh bheṅechhe||
ei āchhi ei nei āmi yen pākhi meli pākhnā
sīmānār sīmā chher̤e yāi dūr prānte,
nīr̤ ekā par̤e thāk thāk nā|
o sakāl ālo ālo, e śhiśhir jhalmal||
natun raṅer chhom̐ẏāẏ hṛdaẏ reṅechhe,
ālor joẏāre khuśhir bām̐dh bheṅechhe||
yāẏ yadi yāẏ yāk ei man hāriẏei yāk nā
niṣhedher bādhā nei oi nīl śhūnyer sab sīmā chhar̤iẏe yāk nā|
e bātās khuśhi khuśhi, o palāśh hāsi hāsi
natun raṅer chhom̐ẏāẏ hṛdaẏ reṅechhe,
ālor joẏāre khuśhir bām̐dh bheṅechhe||