Agnibeenaa baajaao tumi

অগ্নিবীণা বাজাও তুমি
Work
Language

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!
          আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ॥
তেমনি ক'রে আপন হাতে   ছুঁলে আমার বেদনাতে,
          নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে ॥
     বাজে ব'লেই বাজাও তুমি সেই গরবে,
          ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।
বিষম তোমার বহ্নিঘাতে   বারে বারে আমার রাতে
          জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ'রে ॥

agnibīṇā bājāo tumi keman ka're!
          ākāśh kām̐pe tārār ālor gāner ghore ||
temni ka're āpan hāte   chhum̐le āmār bednāte,
          nūtan sṛṣhṭi jāgal bujhi jīban-'pare ||
     bāje ba'lei bājāo tumi sei garbe,
          ogo prabhu, āmār prāṇe sakal sabe|
biṣham tomār bahnighāte   bāre bāre āmār rāte
          jbāliẏe dile nūtan tārā byathāẏ bha're ||