অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।
ও যে সুদূর রাতের পাখি
গাহে সুদূর রাতের গান॥
বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা,
তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা ॥
ওগো বিদেশিনী,
তুমি ডাকো ওরে নাম ধরে,
ও যে তোমারি চেনা।
তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমার রাতের তারা,
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া--
নাচে তোমারি কঙ্কণেরই তালে॥
adhrā mādhurī dharechhi chhandobandhane|
o ye sudūr rāter pākhi
gāhe sudūr rāter gān||
bigat basanter aśhokaraktarāge or raṅin pākhā,
tāri jharā phuler gandh or antare ḍhākā ||
ogo bideśhinī,
tumi ḍāko ore nām dhare,
o ye tomāri chenā|
tomāri deśher ākāśh o ye jāne, tomār rāter tārā,
tomāri bakulabner gāne o deẏ sār̤ā--
nāche tomāri kaṅkaṇera̮i tāle||