Adbhut sei chheleti

অদ্ভুত সেই ছেলেটি
Work
Language

অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা
কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা
হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা
কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা

আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি
কাউকে কিছু না বলে অভিমানে দূর দেশে দিল পারি
পকেটের টাকা শেষ খাওয়া হয়নি কিছু
খিদে কেন ছুটছে শুধু তার পিছু পিছু
অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা

জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা

একটি বনে ঢুকল সে গাছগাছালিতে ঢাকা
আনমনা হয়ে প্রকৃতি দেখে বিশাল বনে একা
খিদের জালায় অস্থির মন যাবে কী বাড়ি ফিরে
তার চেয়ে জীবন ভালো বন্য প্রাণীর ভিড়ে
অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা

জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা

পাহাড়ী ঝর্ণা রংধনু বাড়ির কথা ভোলায়
প্রকৃতি বলে গান গেয়ে যাও শুনছি আমি তোমায়
তুলে নিল সে হাতে গিটার অন্য এক সুরে
প্রতিভার কথা জানিয়ে দিল শান্ত প্রকৃতিকে
অদ্ভুত ছেলেটি শেষ হয়না গানটা
ক্ষুধার্ত দেহ থেকে জীবনটা চলে যায়
রয়ে যায় সে সুরটা

জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা

বলছে এ প্রকৃতি যে সুরের রঙে আকা
সেই ছেলেটির সবগুলো গান
হলোনাতো মোর শোনা
বনের একটি শুকনো ফুল নাম না জানা
পাশে ঘুনে ধরা অ্যাকস্টিক ভাঙা হারমোনিকা
হারমনিকা হারমোনিকা হারমোনিকা

adbhut sei chheleṭi ābār śhuru karal hām̐ṭā
kālo lambā elomelo chule chokh duṭo tār ḍhākā
hāte tār a্yākasṭik pakeṭe hāramonikā
kaṣhṭe bharā e jībner bahu gān ye tār śhonā

āmāder ei bāṁlādeśhe chhil tār bār̤i
kāuke kichhu nā bale abhimāne dūr deśhe dil pāri
pakeṭer ṭākā śheṣh khāoẏā haẏani kichhu
khide ken chhuṭchhe śhudhu tār pichhu pichhu
adbhut chheleṭi śhuru karal gāoẏā
hāte tār a্yākasṭik pakeṭe hāramonikā

jochhanāẏ ajānā pathe chalā
ekhāne āchhe ye mor bhālobāsā
jochhanāẏ ajānā pathe chalā
ekhāne āchhe ye mor bhālobāsā

ekṭi bane ḍhukal se gāchhagāchhālite ḍhākā
ānamnā haẏe prakṛti dekhe biśhāl bane ekā
khider jālāẏ asthir man yābe kī bār̤i phire
tār cheẏe jīban bhālo bany prāṇīr bhir̤e
adbhut chheleṭi śhuru karal gāoẏā
hāte tār a্yākasṭik pakeṭe hāramonikā

jochhanāẏ ajānā pathe chalā
ekhāne āchhe ye mor bhālobāsā
jochhanāẏ ajānā pathe chalā
ekhāne āchhe ye mor bhālobāsā

pāhār̤ī jharṇā raṁdhnu bār̤ir kathā bholāẏ
prakṛti bale gān geẏe yāo śhunchhi āmi tomāẏ
tule nil se hāte giṭār any ek sure
pratibhār kathā jāniẏe dil śhānt prakṛtike
adbhut chheleṭi śheṣh haẏanā gānṭā
kṣhudhārt deh theke jībanṭā chale yāẏ
raẏe yāẏ se surṭā

jochhanāẏ ajānā pathe chalā
ekhāne āchhe ye mor bhālobāsā
jochhanāẏ ajānā pathe chalā
ekhāne āchhe ye mor bhālobāsā

balchhe e prakṛti ye surer raṅe ākā
sei chheleṭir sabgulo gān
halonāto mor śhonā
baner ekṭi śhukno phul nām nā jānā
pāśhe ghune dharā a্yākasṭik bhāṅā hāramonikā
hāramnikā hāramonikā hāramonikā