Achenaake bhay kee

অচেনাকে ভয় কী
Work
Language

অচেনাকে ভয় কী আমার ওরে?
     অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ॥
জানি জানি আমার চেনা      কোনো কালেই ফুরাবে না,
          চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥
     ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।
     সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।
অচেনা এই ভুবন মাঝে      কত সুরেই হৃদয় বাজে--
          অচেনা এই জীবন আমার,
              বেড়াই তারি ঘোরে ॥

achenāke bhaẏ kī āmār ore?
     achenākei chine chine uṭhbe jīban bhare ||
jāni jāni āmār chenā      kono kālei phurābe nā,
          chihnahārā pathe āmāẏ ṭānbe achin ḍore ||
     chhil āmār mā achenā, nil āmāẏ kole|
     sakal prema̮i achenā go, tāi to hṛdaẏ dole|
achenā ei bhuban mājhe      kat surei hṛdaẏ bāje--
          achenā ei jīban āmār,
              ber̤āi tāri ghore ||