অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়--
আনছে আমার জন্মান্তর,
মরণের সিংহদ্বার ওই খুলছে।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায়।
মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো
তব চরণ জ্যোতির্ময়।
abhiśhāp naẏ naẏ,
abhiśhāp naẏ naẏ--
ānchhe āmār janmāntar,
marṇer siṁhadbār oi khulchhe|
bhāṅal dbār,
bhāṅal prāchīr,
bhāṅal e janmer mithyā|
ogo āmār sarbanāśh,
ogo āmār sarbasb,
tumi esechh
āmār apamāner chūr̤āẏ|
mor andhakārer ūrdhbe rākho
tab charaṇ jyotirmaẏ|