আয় তোরা আয় আয় গো--
গাবার বেলা যায় পাছে তোর যায় গো।
শিশিরকণা ঘাসে ঘাসে শুকিয়ে আসে,
নীড়ের পাখি নীল আকাশে চায় গো।
সুর দিয়ে যে সুর ধরা যায়, গান দিয়ে পাই গান,
প্রাণ দিয়ে পাই প্রাণ--তোর আপন বাঁশি আন্,
তবেই যে তুই শুনতে পাবি কে বাঁশি বাজায় গো।
শুকনো দিনের তাপ তোর বসন্তকে দেয় না যেন শাপ।
ব্যর্থ কাজে মগ্ন হয়ে লগ্ন যদি যায় গো ব'য়ে
গান-হারানো হাওয়া তখন করবে যে 'হায় হায়' গো॥
āẏ torā āẏ āẏ go--
gābār belā yāẏ pāchhe tor yāẏ go|
śhiśhirakṇā ghāse ghāse śhukiẏe āse,
nīr̤er pākhi nīl ākāśhe chāẏ go|
sur diẏe ye sur dharā yāẏ, gān diẏe pāi gān,
prāṇ diẏe pāi prāṇ--tor āpan bām̐śhi ān,
tabei ye tui śhunte pābi ke bām̐śhi bājāẏ go|
śhukno diner tāp tor basantake deẏ nā yen śhāp|
byarth kāje magn haẏe lagn yadi yāẏ go ba'ẏe
gān-hārāno hāoẏā takhan karbe ye 'hāẏ hāẏ' go||