আয় রে আয় রে সাঁঝের বা, লতাটিরে দুলিয়ে যা—
ফুলের গন্ধ দেব তোরে আঁচলটি তোর ভ’রে ভ’রে ।।
আয় রে আয় রে মধুকর, ডানা দিয়ে বাতাস কর্—
ভোরের বেলা গুন্গুনিয়ে ফুলের মধু যাবি নিয়ে ।।
আয় রে চাঁদের আলো আয়, হাত বুলিয়ে দে রে গায়—
পাতার কোলে মাথা থুয়ে ঘুমিয়ে পড়বি শুয়ে শুয়ে ।
পাখি রে, তুই কোস্ নে কথা— ওই যে ঘুমিয়ে প’ল লতা ।।
আয় রে আয় রে সাঁঝের
Work
Language
āẏ re āẏ re sām̐jher bā, latāṭire duliẏe yā—
phuler gandh deb tore ām̐chalṭi tor bha’re bha’re ||
āẏ re āẏ re madhukar, ḍānā diẏe bātās kar—
bhorer belā gunguniẏe phuler madhu yābi niẏe ||
āẏ re chām̐der ālo āẏ, hāt buliẏe de re gāẏ—
pātār kole māthā thuẏe ghumiẏe par̤bi śhuẏe śhuẏe |
pākhi re, tui kos ne kathā— oi ye ghumiẏe pa’la latā ||