আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে,
তোর একটুখানির আপনাকে॥
তুই ফিরিস নে আর এই চাকাটার ঘুরপাকে॥
কোন্ হঠাৎ হাওয়ার ঢেউ উঠে
তোর ঘরের আগল যায় টুটে,
ওরে সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে--
তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে॥
নানান গোলে তুফান তোলে চার দিকে--
তুই বুঝিস নে, মন, ফিরবি কখন কার দিকে।
তোর আপন বুকের মাঝখানে
কী যে বাজায় কে যে সেই জানে--
ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে--
তোর আপন বুকের সেই ডাকে॥
āẏ āẏ re pāgal, bhulbi re chal āpnāke,
tor ekaṭukhānir āpnāke||
tui phiris ne ār ei chākāṭār ghurpāke||
kon haṭhāt hāoẏār ḍheu uṭhe
tor gharer āgal yāẏ ṭuṭe,
ore suyog dharis, beriẏe par̤is sei phām̐ke--
tor duẏār-bhāṅār sei phām̐ke||
nānān gole tuphān tole chār dike--
tui bujhis ne, man, phirbi kakhan kār dike|
tor āpan buker mājhkhāne
kī ye bājāẏ ke ye sei jāne--
ore pather khabar milbe re tor sei ḍāke--
tor āpan buker sei ḍāke||