আয় আয় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল--
মানবের স্নেহসঙ্গ নে, চল্ আমাদের ঘরে চল্॥
শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কলসঙ্গীতে
দ্বারে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ-আনন্দ-কোলাহল॥
তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার,
দে পবনে বনবল্লভে মর্মরগীত-উপহার।
আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শ নে,
পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারাজল॥
āẏ āẏ āẏ āmāder aṅgane atithi bālak tarudal--
mānber snehasaṅg ne, chal āmāder ghare chal||
śhyām baṅkim bhaṅgite chañchal kalasaṅgīte
dbāre niẏe āẏ śhākhāẏ śhākhāẏ prāṇ-ānand-kolāhal||
toder nabīn pallabe nāchuk ālok sabitār,
de pabne banaballabhe marmargīt-uphār|
āji śhrābṇer barṣhaṇe āśhīrbāder sparśh ne,
par̤uk māthāẏ pātāẏ pātāẏ amarābtīr dhārājal||