চলে গেছো তুমি দৃষ্টির অগোচরে প্রতিবাদ করিনি একবারও
অস্পৃশ্য তুমি অন্য জগতে কষ্টের খোরাক মাত্র
অস্ফুট এই কষ্ট লুকিয়ে আলতো করে আমি ডাকছি
জানি আসবেনা তবু যেন আজও তোমার প্রেমে আমি মত্ত।
ভুল ছিলনা তোমার জানি, বন্ধ বইয়ে তুমি বন্দী জানি
স্বপ্ন মোদের বাস্তবতার কাছে এসে হেরে গেলো
শান্ত মনে ভ্রান্ত হব প্রেমিক আমি, শেষ একটা বারের মত
ছুটন্ত আমি পথপ্রান্ত অনন্তদিনে, প্রেমেই আমার সমাধি
তোমার সাথে এবন্ধন আমার জমান্তরের
আসছি আমি, একটু একটু করে আসছি আমি তোমার কাছে।
তোমার কাছে আসছি আমি আর একটু পরে।
আজ মনে পড়ে সেই প্রথম চিঠি
আরো মনে পড়ে সেই প্রথম গোলাপ
আজ মনে পড়ে সেই বৃষ্টিভেজা রাত
আরো মনে পড়ে সেই সমুদ্রে সুপ্রভাত।
আত্মহনন
Work
Language
chale gechho tumi dṛṣhṭir agochre pratibād karini ekabārao
aspṛśhy tumi any jagte kaṣhṭer khorāk mātr
asphuṭ ei kaṣhṭ lukiẏe ālto kare āmi ḍākchhi
jāni āsbenā tabu yen ājao tomār preme āmi matt|
bhul chhilnā tomār jāni, bandh ba̮iẏe tumi bandī jāni
sbapn moder bāstabtār kāchhe ese here gelo
śhānt mane bhrānt hab premik āmi, śheṣh ekṭā bārer mat
chhuṭant āmi pathaprānt anantadine, premei āmār samādhi
tomār sāthe ebandhan āmār jamāntarer
āschhi āmi, ekṭu ekṭu kare āschhi āmi tomār kāchhe|
tomār kāchhe āschhi āmi ār ekṭu pare|
āj mane par̤e sei pratham chiṭhi
āro mane par̤e sei pratham golāp
āj mane par̤e sei bṛṣhṭibhejā rāt
āro mane par̤e sei samudre suprabhāt|