আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে॥
একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপন-মনে,
সজল হাওয়া যূথীর বনে কী কথা যায় কয়ে॥
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্ ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে॥
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
Work
Language
āṣhār̤hasandhyā ghaniẏe el, gel re din baẏe|
bām̐dhan-hārā bṛṣhṭidhārā jharchhe raẏe raẏe||
eklā base gharer koṇe kī bhābi ye āpan-mane,
sajal hāoẏā yūthīr bane kī kathā yāẏ kaẏe||
hṛdaẏe āj ḍheu diẏechhe, khum̐je nā pāi kūl;
saurbhe prāṇ kām̐diẏe tole bhije baner phul|
ām̐dhār rāte praharguli kon sure āj bhariẏe tuli,
kon bhule āj sakal bhuli āchhi ākul haẏe||