আরে ও ভাটিয়াল গাঙ্গের নাইয়া
আরে ও ভাটিয়াল গাঙ্গের নাইয়া
আবু ভাইরে কইয়ো আমায় নাইওর নিতো আইয়া
রে ভাটিয়াল গাঙ্গের নাইয়া
ঐ না ঘাটে বইয়ারে কান্দি দ্যেশের পানে চাইয়া।
চক্ষের পানি নদীর জলে। যাইতাছে মিশিয়া
ভাটিয়াল গাঙ্গের নাইয়া
আবু ভাইরে কইয়ো আমায় নাইওর নিতো আইয়া
রে ভাটিয়াল গাঙ্গের নাইয়া
কোন পরাণে আছেরে ভাই আমায় পাষরিয়া।
জঙ্গলারই বাঘের মুখে। গেলনি পাশ দিয়া
ভাটিয়াল গাঙ্গের নাইয়া
আবু ভাইরে কইয়ো আমায় নাইওর নিতো আইয়া
রে ভাটিয়াল গাঙ্গের নাইয়া
এই বাইষ্যাতে নাহিরে নিলে গলায় কলসি বাইন্দ্যা।
ঐ না গহিন গাঙ্গের তলায়। মরিবো ডুবিয়া
ভাটিয়াল গাঙ্গের নাইয়া
আবু ভাইরে কইয়ো আমায় নাইওর নিতো আইয়া
রে ভাটিয়াল গাঙ্গের নাইয়া
জালালে কয় আর কতদিন থাক রইয়া সইয়া
জল শুকাইলে নিবেরে নাইওর। বাঁশের পালং দিয়া
ভাটিয়াল গাঙ্গের নাইয়া
আবু ভাইরে কইয়ো আমায় নাইওর নিতো আইয়া
রে ভাটিয়াল গাঙ্গের নাইয়া
āre o bhāṭiẏāl gāṅger nāiẏā
ābu bhāire ka̮iẏo āmāẏ nāior nito āiẏā
re bhāṭiẏāl gāṅger nāiẏā
ai nā ghāṭe ba̮iẏāre kāndi dyeśher pāne chāiẏā|
chakṣher pāni nadīr jale| yāitāchhe miśhiẏā
bhāṭiẏāl gāṅger nāiẏā
ābu bhāire ka̮iẏo āmāẏ nāior nito āiẏā
re bhāṭiẏāl gāṅger nāiẏā
kon parāṇe āchhere bhāi āmāẏ pāṣhariẏā|
jaṅgalāra̮i bāgher mukhe| gelni pāśh diẏā
bhāṭiẏāl gāṅger nāiẏā
ābu bhāire ka̮iẏo āmāẏ nāior nito āiẏā
re bhāṭiẏāl gāṅger nāiẏā
ei bāiṣhyāte nāhire nile galāẏ kalsi bāindyā|
ai nā gahin gāṅger talāẏ| maribo ḍubiẏā
bhāṭiẏāl gāṅger nāiẏā
ābu bhāire ka̮iẏo āmāẏ nāior nito āiẏā
re bhāṭiẏāl gāṅger nāiẏā
jālāle kaẏ ār katdin thāk ra̮iẏā sa̮iẏā
jal śhukāile nibere nāior| bām̐śher pālaṁ diẏā
bhāṭiẏāl gāṅger nāiẏā
ābu bhāire ka̮iẏo āmāẏ nāior nito āiẏā
re bhāṭiẏāl gāṅger nāiẏā