আরে , কী এত ভাবনা কিছু তো বুঝি না।
সময় বহে যায় যে।
কখন্ এনেছি মোরা , এখনো তো হল না।
এ কেমন রীতি তব বাহ্ রে।
না না হবে না , এ বলি হবে না–
অন্য বলির তরে যা রে যা।
অন্য বলি এ রাতে কোথা মোরা পাব !
এ কেমন কথা কও , বাহ্ রে।।
āre , kī et bhābnā kichhu to bujhi nā|
samaẏ bahe yāẏ ye|
kakhan enechhi morā , ekhno to hal nā|
e keman rīti tab bāh re|
nā nā habe nā , e bali habe nā–
any balir tare yā re yā|
any bali e rāte kothā morā pāb !
e keman kathā kao , bāh re||