Aar rekho naa

আর রেখো না
Work
Language

আর রেখো না আঁধারে,   আমায়   দেখতে দাও।
তোমার মাঝে আমার আপনারে      দেখতে দাও ॥
কাঁদাও যদি কাঁদাও এবার,   সুখের গ্লানি সয় না যে আর,
নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে--
আমায়    দেখতে দাও ॥
জানি না তো কোন্‌ কালো এই ছায়া,
আপন ব'লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।
স্বপ্নভারে জমল বোঝা,          চিরজীবন শূন্য খোঁজা--
যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে
আমায়   দেখতে দাও।

ār rekho nā ām̐dhāre,   āmāẏ   dekhte dāo|
tomār mājhe āmār āpnāre      dekhte dāo ||
kām̐dāo yadi kām̐dāo ebār,   sukher glāni saẏ nā ye ār,
naẏan āmār yāk-nā dhuẏe aśhrudhāre--
āmāẏ    dekhte dāo ||
jāni nā to kon‌ kālo ei chhāẏā,
āpan ba'le bhulāẏ yakhan ghanāẏ biṣham māẏā|
sbapnabhāre jamal bojhā,          chirajīban śhūny khom̐jā--
ye mor ālo lukiẏe āchhe rāter pāre
āmāẏ   dekhte dāo|