আর ফিরানো যায় না কেন
মনকে আপন বাসাতে।
কোন সে এমন নেশা আছে
তোমারও ভালবাসাতে।।
মেঘলা কালো চোখে
বৃষ্টি নেমে এলো
পথ যে আমার পিছল হয়ে গেল
বিরহের বাঁশিটাকে
ঘরে ফিরে যাব
বল না কোন আশাতে।।
বুক যে ভেঙ্গে দিয়ে
সুখ দিয়ে চলে যায়
দুখের আধারে বসে সাজাবো তোমায়
ভিজে গেল মনের আলো
এমন করে শাওন ফিরে আসাতে।।
ār phirāno yāẏ nā ken
manke āpan bāsāte|
kon se eman neśhā āchhe
tomārao bhālabāsāte||
meghlā kālo chokhe
bṛṣhṭi neme elo
path ye āmār pichhal haẏe gel
birher bām̐śhiṭāke
ghare phire yāb
bal nā kon āśhāte||
buk ye bheṅge diẏe
sukh diẏe chale yāẏ
dukher ādhāre base sājābo tomāẏ
bhije gel maner ālo
eman kare śhāon phire āsāte||